ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ঘিরে সমালোচনার ঝড় Logo বরিশালে গণপূর্তে ঘুষ–চেক কেলেঙ্কারি! Logo ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন Logo বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করল ইউরোপীয় ইউনিয়ন Logo নাগরিক শোকসভা কাল: সঙ্গে আনতে হবে আমন্ত্রণপত্র Logo উত্তরায় হোটেলে চাঁদা চাওয়ায় সাংবাদিককে গণধোলাই Logo ৩০ লক্ষ টাকায় বনানী ক্লাবের সদস্য হওয়া দুর্নীতিবাজ কাস্টমস কমিশনার জাকিরের পুনর্বাসন Logo চমেকে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন করল দূর্বার তারুণ্য ফাউন্ডেশন Logo তারেক রহমানের সঙ্গে সম্পাদক-সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত Logo শেখ হাসিনার স্নেহধন্য দোলনের দাপট: হত্যা মামলার আসামি হয়েও সংসদ নির্বাচনে প্রার্থীতা বহাল

ঘন কুয়াশার চাদরে রাজধানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ১৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

হঠাৎ রাজধানী ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। সূর্যের দেখা না মেলায় রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট। পাশাপাশি কুয়াশায় বিমানবন্দরে বন্ধ রয়েছে প্লেন ওঠানামা।

শৈত্যপ্রবাহ চলাকালে প্রথম দুই দিন ঢাকায় কুয়াশার আড়ালে ছিল সূর্য। সোমবার বেলা খানিকটা বাড়লে রাজধানীতে দেখা মেলে সূর্যের। এরপর আজ মঙ্গলবার আবার কুয়াশাঢাকা সকাল পেয়েছে রাজধানীবাসী। কুয়াশার দেয়ালে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ হয়ে পড়েছে।

এতো কিছুর পরেও থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়।
আবহাওয়া অধিদফতর বলছে, শীতে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকে কুয়াশা বেড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমবে যাবে। বর্তমানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে আবহাওয়াবিদ ফজলুল রশিদ জানান, শীতে তাপমাত্রা কমে সোমবার দিনগত রাত থেকেই কুয়াশা শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে।

এছাড়াও ঘন কুয়াশার সাথে প্রচণ্ড শীতে দেশের অধিকাংশ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘন কুয়াশার চাদরে রাজধানী

আপডেট সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০