ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইয়াবাসহ আটক মা, মেয়ে ও ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ২০৭ বার পড়া হয়েছে

ইয়াবাসহ ধরা খেল মা, মেয়ে ও ছেলে

পিরোজপুর প্রতিনিধি |

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পুলিশের একটি দল শহরের দক্ষিণ মিঠাখালী গ্রামের স্লুইজ গেট সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করে। এ সময় তাদের তিন জনের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আসমা আক্তার (২২), তার ভাই মো. হাসান (১৯) ও তাদের মা নুরজাহান বেগম (৫৫)।
আটককৃতরা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রত্তন হাওলাদারের স্ত্রী, ছেলে ও মেয়ে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় মঠবাড়িয়া থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে ইয়াবাসহ আটক হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। এর আগে তাদের একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইয়াবাসহ আটক মা, মেয়ে ও ছেলে

আপডেট সময় : ১১:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০