ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ২২৪ বার পড়া হয়েছে

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশ সোমবার রাষ্ট্রীয় পালন করবে

অনলাইন রিপোর্ট |

ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করবে বাংলাদেশ।
আজ রোববারে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে একদিনের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশে শোক পালনের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদের মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এছাড়াও তার রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনা বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গত শুক্রবার ওমানের সুলতান কাবুস বিন সাইদে মৃত্যুবরণ করেন।
৭৯ বছর বয়সী সুলতান কাবুস বিন সাইদ ছিলেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে দীর্ঘজীবী আরব শাসক। বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে সরাসরি জানানো না হলেও ধারণা করা হচ্ছিল তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
১৯৭০ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের বাবাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন কাবুস বিন সাইদ। সেই থেকে ওমানকে প্রায় অবকাঠামোহীন, পশ্চাৎপদ, বিচ্ছিন্ন একটি আরব দেশ থেকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক পালন 

আপডেট সময় : ১২:০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০