ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা 

চা-বাগানগুলোতে দ্রুত বিদ্যালয় স্থাপন করা হবে : পরিবেশমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন, স্টাফ রিপোর্টার;   

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। যে সকল চা-বাগানে প্রাথমিক বিদ্যালয় নেই, সে বাগানগুলোতে দ্রুতসময়ে বিদ্যালয় স্থাপন করা হবে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের গানঘরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় সংগীত গেয়ে ও শান্তির পায়রা উড়িয়ে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান এম. শাহ আলম, আন্তর্জাতিক শ্রম সংস্থা ইনডিজিনাস এন্ড ট্রাইবাল পিপলস প্রজেক্ট এর ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আলেক্সসিউস চিছাম, কমলগঞ্জের ইউএনও মো. আশেকুল হক, কমলগঞ্জের পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান প্রমুখ।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখল লাল কর্মকারের সভাপতিত্বে এবং সজল কৈরী ও মীনা রবিদাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চা-বাগানগুলোতে দ্রুত বিদ্যালয় স্থাপন করা হবে : পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০