ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ডিবি পুলিশ পরিচয়ে ৩৭ গরুসহ ট্রাক ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি|

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ৩৭টি গরুসহ ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকা থেকে ওই ট্রাক ছিনতাই হয়। এ ঘটনায় গরুর মালিক রবিউল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে গরুর মালিক রবিউল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩০ লাখ টাকা মূল্যের ৩৭টি গরু নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলাম। পথে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদী এলাকা পৌঁছালে ভোরের দিকে ট্রাকটি ডিবি পুলিশ পরিচয়ে গতিরোধ করা হয়। পরে ট্রাক চালক শাহ আলম, হেলপার ফরিদুল ইসলাম ও তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই হওয়া ট্রাকটি মাওয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের জন্য কয়েকটি টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিবি পুলিশ পরিচয়ে ৩৭ গরুসহ ট্রাক ছিনতাই

আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০