ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মুশফিক-মিরাজের রেকর্ডগড়া জুটিতে খুলনার ২১৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ৩৬৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক; 

এবারের বিপিএলের সেরা জুটিটা গড়লেন মুশফিকুর রহীম আর মেহেদী হাসান মিরাজ। ১৬৮ রানের জুটিতে রেকর্ড গড়লেন তারা। এই যুগলের বিধ্বংসী ব্যাটিংয়েই মিরপুরে ২ উইকেটে ২১৮ রান তুলেছে খুলনা টাইগার্স। অর্থাৎ জিততে হলে কুমিল্লা ওয়ারিয়র্সকে করতে হবে ২১৯ রান।

আজকের (শুক্রবার) আগ পর্যন্ত এবারের বিপিএলের সেরা জুটিটি ছিল সিলেট থান্ডারের আন্দ্রে ফ্লেচার আর জনসন চার্লসের। চট্টগ্রামে গত ২১ ডিসেম্বর এই খুলনা টাইগার্সের বিপক্ষেই ১৫০ রানের জুটি গড়েন এই দুই ক্যারিবীয় তারকা। আজ মুশফিক-মিরাজ সেই রাগ যেন ঝাড়লেন কুমিল্লার ওপর, গড়লেন আসরের সেরা জুটির রেকর্ড।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল খুলনা। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্তকে (১) এলবিডব্লিউ করেন কুমিল্লা পেসার ইরফান হোসেন।

এরপর ঝড় তুলতে চেয়ে বেশিদূর এগোতে পারেননি রাইলি রুশো। ১১ বলে ২৪ রান করে মুজিব উর রহমানের শিকার হন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান। ৩৩ রানে ২ উইকেট হারায় খুলনা।

পরের সময়টা শুধুই মিরাজ আর মুশফিকের। এবারের বিপিএলে ওপেনার বনে যাওয়া মিরাজ আগে থেকেই চালিয়ে খেলছিলেন। মুশফিক তার সঙ্গে যোগ দেয়ার পর সেই ঝড়টা দ্বৈত রূপ নেয়।

চার-ছক্কায় কুমিল্লার বোলারদের রীতিমত চোখের পানি নাকের পানি এক করে ছাড়েন দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত এই জুটি আর ভাঙতে পারেননি সৌম্য-মুজিবরা। ১৯তম ওভারে এসে পায়ে টান পড়ে মিরাজের, খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

৪৫ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭৪ রানে ছিলেন মিরাজ। সেঞ্চুরির সুযোগ ছিল তার রেকর্ডগড়া জুটির সঙ্গী মুশফিকের। শেষ ওভারের শেষ বলে যখন স্ট্রাইকে গেছেন, নামের পাশে ৯৭ রান। কিন্তু সৌম্য সরকারের ওভারের শেষ বলটিতে মাত্র এক রান নিতে পারেন মুশফিক। অপরাজিত থেকে যান ৯৮ রানে। ৫৭ বল মোকাবিলায় গড়া মুশফিকের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ১২টি চার আর ৩টি ছক্কার মার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুশফিক-মিরাজের রেকর্ডগড়া জুটিতে খুলনার ২১৮

আপডেট সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০