ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাল ফেলতেই উঠে এলো নিখোঁজ যুবকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

জাল ফেলতেই উঠে এলো নিখোঁজ যুবকের মরদেহ

বগুড়া প্রতিনিধি; 

উপজেলায় ফুলজোড় নদে নিখোঁজ যুবকের মরদেহ উঠে এসেছে জেলেদের জালে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার হওয়া যুবকের নাম শহিদুল (৩২)। তিনি ট্রলিচালক ছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে শহিদুল শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর দক্ষিণপাড়া গ্রামে বসবাস করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাতে শহিদুল নিখোঁজ হন। এই ঘটনায় তার মা ফাতেমা খাতুন গেল বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্থানীয় একটি মসজিদের পাশে ফুলজোড় নদে তার মরদেহ পাওয়া যায়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বলেন, শহিদুলের গলায় ফোলা ও জখমের দাগ রয়েছে। পরনে রয়েছে জামা ও প্যান্ট। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার বড় ভাই নজরুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত শহিদুলের বড় ভাই নজরুল ইসলাম ও বোন বুলি বেগম জানান, মঙ্গলবার রাত আটটার পর থেকে শহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা নদে জাল টেনে মাছ ধরার সময় তাদের জালে তার ভাইয়ের মরদেহ উঠে আসে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এই ঘটনায় শহিদুলের স্ত্রী সালমা বেগমকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জাল ফেলতেই উঠে এলো নিখোঁজ যুবকের মরদেহ

আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০