ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, পাকিস্তানের দুই ও ভারতের তিন সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ২৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

সীমান্ত রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর প্রচণ্ড গোলাগুলিতে দু’পক্ষের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। গত ৩৬ ঘণ্টায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে এ প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারতের সামরিক বাহিনীর গোলাবর্ষণে দুই পাক সেনা সদস্যের প্রাণহানি ঘটেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী গত ৩৬ ঘণ্টা অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করেছে। নিহত দুই সেনা সদস্য পাকিস্তানের দেওয়া সেক্টরে দায়িত্বরত ছিলেন।

পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, ‘অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাবে হাজি পীর সেক্টরে পাকিস্তানি সৈন্যরা গোলাবর্ষণ করে ভারতীয় নিরাপত্তা চৌকি গুড়িয়ে দিয়েছে। এতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। গোলাবর্ষণে ভারতীয় আরও কিছু সেনাসদস্য আহত হয়েছে।

এর আগে, গতকাল ভারতের সেনাবাহিনী বলেছিল, পাকিস্তানি সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে কাশ্মীরের বারামুল্লা জেলায় ভারতের এক সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, পাকিস্তানের দুই ও ভারতের তিন সেনা নিহত

আপডেট সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯