ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভিপি নুরের ওপর হামলা: চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ৩৫৭ বার পড়া হয়েছে

ভিপি নুরের ওপর হামলা: চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড

অনলাইন রিপোর্ট |

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ অন্য আহতদের চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই বোর্ড গঠন করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দীন বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, গঠিত মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিউল হককে। এছাড়া অর্থোপেডিক, নাক-কান-গলা (ইএনটি), অ্যানেস্থেশিয়া, নেফ্রোলজিসহ আরও ৮টি বিভাগের ৮ জন চিকিৎসককে নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এসময় অন্তত ৩০ জন আহত হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী আহতদের ডাকসু ভবন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিপি নুরের ওপর হামলা: চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড

আপডেট সময় : ০৯:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯