ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিপিএলের সবচেয়ে বড় ছক্কা মাহমুদউল্লাহর ব্যাটে 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: 

ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা আছেন গণ্ডায় গণ্ডায়। বিদেশিদের মধ্যে আছেন প্রবল পেশি শক্তির আরও অনেক ব্যাটসম্যান। তবে তাদেরকে ছাপিয়ে এবারের বিপিএলে সবচেয়ে বড় ছক্কার তালিকার উপরের দুজনই বাংলাদেশের। সবার ওপরে মাহমুদউল্লাহ।

চট্টগ্রামে বুধবার ঢাকা প্লাটুনের বিপক্ষে ম্যাচে সালাউদ্দিন সাকিলের একটি ডেলিভারি গ্যালারিতে আছড়ে ফেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদউল্লাহ। ব্রডকাস্টারদের হিসেবে সেই ছক্কা ছিল ১১৩ মিটার লম্বা। এটির চেয়ে বড় ছক্কা এখনও দেখেনি এবারের বিপিএল।

আগের দিন সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পথে চট্টগ্রামের নুরুল হাসান সোহানের একটি ছক্কা ছিল ১১০ মিটার লম্বা। আপাতত তালিকার দুইয়ে এটি।

একই ইনিংসে সোহানের আরেকটি ছক্কা ছিল ১০৫ মিটার লম্বা। সোহানের এই দুই ছক্কার মাঝে আছে খুলনা টাইগার্সের শামসুর রহমানের ১০৬ মিটার লম্বা একটি ছক্কা।

অবশ্য এই হিসেবে ফাঁক আছে একটু। এবারের আসরের প্রথম দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের একটি ডেলিভারিতে বিশাল এক ছক্কা মেরেছিলেন দাসুন শানাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের শেষ দিকে পড়ে বল চলে গিয়েছিল মাঠের বাইরে। সেই ছক্কার আনুষ্ঠানিক দূরত্ব তখন দেখানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিপিএলের সবচেয়ে বড় ছক্কা মাহমুদউল্লাহর ব্যাটে 

আপডেট সময় : ১০:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯