ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

প্রতিবেশীর ঘর খুঁড়ে পাওয়া গেলো নিখোঁজ শিশুর লাশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২১০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর কাঁচা ঘরের মাটি খুঁড়ে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও পৌর শহরে এই লাশ উদ্ধার করা হয়। শিশুটি চার দিন আগে নিখোঁজ হয়। এ ঘটনায় নবম শ্রেণির ছাত্র এক কিশোরকে আটক করেছে পুলিশ।

ওই শিশুর নাম সুমনা আক্তার (৯)। সে ঠাকুরগাঁও পৌর শহরের আলিফ হোসেনের মেয়ে। সেখানকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত রোববার (১৫ ডিসেম্বর) প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে সুমনা। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল ওই প্রতিবেশীর বাসার বাথরুমের মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুমনা গত রোববার দুপুরে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। সে প্রায়ই ওই বাসায় খেলতে যেত। পরদিন তার বাবা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের সন্দেহ হয়। এরপর থেকে পুলিশ ওই বাড়িতে নজরদারিতে রাখে। সে সময় ওই বাড়ির একটি কিশোর ছেলের গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুমনাকে হত্যা করার কথা স্বীকার করে ওই কিশোর। হত্যার পর লাশ ওই ঘরের মাটির নিচে চাপা দেওয়ার বিষয়ে তথ্য দেয় সে। এর সূত্র ধরে পুলিশ গতকাল দিবাগত রাতে ওই কিশোরের বাড়ির ঘরের মাটি খুঁড়ে সুমনার লাশ উদ্ধার করে।

সুমনার বাবা আলিফ হোসেন জানান, সুমনা প্রায়ই ওই বাসায় ওই কিশোরের সঙ্গে খেলতে যেত। ওই কিশোরের মা-বাবা সুমনাকে বেশ স্নেহ করতেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিবেশীর ঘর খুঁড়ে পাওয়া গেলো নিখোঁজ শিশুর লাশ!

আপডেট সময় : ০৮:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯