ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পিকনিক স্পটে জামায়াতের রোকন সম্মেলন, আটক ৮৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

পিকনিক স্পটে জামায়াতের রোকন সম্মেলন, আটক ৮৩

হিলি প্রতিনিধি|

দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে গোপনে জামায়াতের রোকন সম্মেলন করার সময় আটক নেতাকর্মীরা।

দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে রোকন সম্মেলন করার সময় জেলা আমীরসহ ৮৩ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে তাদের আটক করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা এলাকার জামায়াত কর্মীরা দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিক স্পট স্বপ্নপুরীতে পিকনিকের নামে সমবেত হয়ে রোকন সম্মেলন করছিল। এই সম্মেলনে জয়পুরহাট জেলার আমির মোস্তাফিজুর রহমানসহ জামায়াতের নেতাকর্মীরা অংশ নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা আমীরসহ মোট ৮৩ জন নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে দুটি পিকনিকের বাস ভাড়া করে জামায়াতের নেতাকর্মীরা স্বপ্নপুরীতে আসেন। পরে তারা রোকন সম্মেলন শুরু করেন। এ সময় সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

এ সময় এনএসআই-এর চৌকস কর্মকর্তা আহসান কবির, আলিফ উদ্দীন, শাহা আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পিকনিক স্পটে জামায়াতের রোকন সম্মেলন, আটক ৮৩

আপডেট সময় : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯