ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

জামালপুরে সাংবাদিকের পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে

জামালপুরে সাংবাদিকের পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

জামালপুর প্রতিনিধি |

দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলা চালিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। গতকাল বুধবার রাত আনুমানিক দশটার দিকে দেওয়ানপাড়া সদর ভূমি অফিসের পেছনের রাস্তায় তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে যায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সাংবাদিক শেলু আকন্দ পুলিশের কাছে জবানবন্দিতে বলেন, সম্প্রতি জামালপুর সাবরেজিস্টার অফিসে কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মঞ্জুর ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক মোস্তফা মঞ্জু বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।এই মামলায় সাংবাদিক শেলু আকন্দকে সাক্ষী করা হয়। মামলার সাক্ষী হওয়ায় বুধবার রাতে তার ওপর এই হামলা করা হয়েছে। তিনি বলেন, জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর ছেলে রাকিব খান, মৃত রসুল মাহমুদ খানের ছেলে তুষার খান ও তুহিন খান এবং মৃত সুনু খানের ছেলে সজন খান লোহার রড দিয়ে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। তারা তার দুই পা ভেঙে দিয়েছে।
ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় জামালপুরের কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে
এই ঘটনায় জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামালপুরে সাংবাদিকের পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ!

আপডেট সময় : ১০:২১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯