ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের সেই লম্বা সারি নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 
কয়েক দিন আগেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে ছিল ক্রেতাদের লম্বা সারি। তবে সেই চিত্রের পরিবর্তন ঘটতে শুরু করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে এই চিত্র দেখা যায়। টিসিবির এই বিক্রয় কেন্দ্র শুধু বেশি বড় পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল।

এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে দেখা যায়, অনেকেই পেঁয়াজ কিনছেন, কিন্তু আগের মতো আর সেই লম্বা সারি নেই। টিসিবির পিকআপ ভ্যানের পাশ ঘিরে অনেকটা জটলা পাকিয়ে যার যার মতো ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। যানজটে আটকে থাকা বাস থেকেও যাত্রীরা পেঁয়াজ কিনছিলেন তখন।

তবে পেঁয়াজের মান নিয়ে প্রশ্ন তুলছিলেন ক্রেতাদের কেউ কেউ। ক্রেতাদের একজন অভিযোগ করে বলেন, ‘পেঁয়াজের মান ভালো না। তাই একবার কিনতে এসে ঘুরে গেছি। আবার আসলাম, ভাবছি কিনব কি-না।’

সম্প্রতি সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কমবেশি ১০০ টাকায় মিলছে এক কেজি পেঁয়াজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের সেই লম্বা সারি নেই

আপডেট সময় : ১০:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯