ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

জন্মদিনের পার্টিতে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি |  জন্মদিনের পার্টিতে মদ খেয়ে অসুস্থ হওয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন। কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে নেশা করতে হোমিওপ্যাথির অ্যালকোহল জাতীয় পানীয় ওষুধ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন, জাহিদুল রহমান সাজিদ, ফাহিম হোসেন ও পাভেল হোসেন। মৃত সাজিদ বিকেএসপির বাস্কেটবল খেলোয়াড় ও কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মৃত সফিকুর রহমানের ছেলে ও ফাহিম হোসেন থানাপাড়া এলাকার সাগর আহাম্মেদের ছেলে এবং পাভেল হোসেন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও মৃত সাজিদের সহপাঠীরা জানান, বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রায় ১০/১২ জন বন্ধু মিলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কেক কাটার আয়োজন করে। সেখানে কেক ও বিরিয়ানি খাবার পর ৬ বন্ধু নেশা করতে কোমল পানীয়র সঙ্গে হোমিওপ্যাথির ডাইলেশন নামে অ্যালকোহল জাতীয় পানীয় ওষুধ মিশিয়ে পান করে। এর কিছুক্ষণ পরে গুরুত্বর অসুস্থ হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছু আগে সাজিদ এবং তারপর ফাহিম ও রাত সাড়ে ৭টার দিকে পাভেল হোসেন মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে আননোন পয়জনিং এ আক্রান্ত হয়ে ৬ জন এক সঙ্গে হাসপাতালে আসে, তাদের মধ্যে তিনজন মারা যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বুঝে সুরুজ নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অবস্থান করা কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে যেখান থেকে এই নিষিদ্ধ ওষুধ কেনা হয়েছে সেই রাফি হোমিও হল- এর বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুষ্টিয়ায় জন্মদিনের পার্টিতে মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু

আপডেট সময় : ১০:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯