ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ধূমপান না করলেই ছুটি বেশি ৬ দিন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |  জাপানের পিয়ালা ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠান অধূমপায়ীদের বছরে অতিরিক্ত ছয়দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। টোকিওর এ বিপণন প্রতিষ্ঠানটিতে কর্মরত ধূমপায়ীদের নষ্ট হওয়া সময় অধূমপায়ীদের সঙ্গে সমন্বয় করতে এ সিদ্ধান্ত নেয়।

সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, কোম্পানিটির অফিস ভবনের ২৯ তলায়। ফলে কাউকে ধূমপান করতে হলে বিরতি নিয়ে বেজমেন্টে যেতে হয়। একবারের এই বিরতিতে সাধারণত অফিসের কর্মঘণ্টার ১৫ মিনিট পর্যন্ত নষ্ট হয়। এ নিয়ে ধূমপান করেন না এমন কর্মীদের মধ্যে বিরক্তির সৃষ্টি হয়। তাদের অভিযোগের ভিত্তিতেই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকাও আসুকা অধূমপায়ী কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে ছয়দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন।

হিরোতাকা মাতসুসিমা নামের পিয়ালার একজন মুখপাত্র বলেন, ধূমপান করেন না এমন এক কর্মী বছরের শুরুতেই ‘সাজেশন বাক্সে’ একটি বার্তা রাখেন যে, ধূমপান বিরতি বেশ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্তব্যটি দেখেন এবং বিষয়টাতে সম্মত হন। সুতরাং, আমরা ধূমপায়ী নন এমন মানুষদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ছুটি দিচ্ছি।

এ বিষয়ে সিইও তাকাও আসুকা বলেন, আমি আশা করি কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে এ সুবিধা দেওয়ার মাধ্যমে ধূমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধূমপান না করলেই ছুটি বেশি ৬ দিন!

আপডেট সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯