ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চাটমোহরে ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় পড়াশুনা করা সময় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে দুই কিশোর।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

এসিড আক্রান্ত সবুরা খাতুন (১৪) উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক দুই কিশোর হলো-উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।

ছাত্রীর বাবা সলিলুর রহমান অভিযোগ জানান, শুক্রবার রাতে ঘরে পড়াশোনা করছিল সবুরা। ঘরের দরজা খোলা ছিল। এ সময় তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালানোর সময় রতন ও রিপনকে আটক করে স্থানীয়রা। পরে এসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কী কারণে এসিড নিক্ষেপ করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে এসিড নিক্ষেপ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাটমোহরে ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ

আপডেট সময় : ১১:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯