ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিলাইছড়িতে ২ জনকে কুপিয়ে হত্যা, আহতদের অবস্থাও আশঙ্কাজনক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি রাঙামাটি;

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বাগানে গরু প্রবেশ করাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের দায়ের কোপে একই পরিবারের ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বিলাইছড়ি সদর ইউনিয়নের কুতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, দীপংকর তংচঙ্গ্যা (২৫) এবং শ্রীকান্ত তংচঙ্গ্যা (২৭)। আহতরা হলেন, সোনাবালা তংচঙ্গ্যা (৩১) এবং প্রশান্ত তংচঙ্গ্যা (৮)।

নিহত ও আহতরা সবাই স্বপন তংচঙ্গ্যা নামের এক ব্যক্তির পরিবারের সদস্য বলে জানা যায়। অন্যদিকে হামলাকারী ব্যক্তির নাম লক্ষীদয় মারমা বলে জানা গেছে।

বিলাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার সময় বাগানে গরু প্রবেশ করে ফসল খেয়েছে এমন অভিযোগ তুলে লক্ষীদয় মারমা নামের এক ব্যক্তি একটি ধারালো দা দিয়ে স্বপন তংচঙ্গ্যার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এসময় দায়ের কোপে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং হাসপাতালে আনার পথে আরও একজন মারা যায়। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

হামলাকারী লক্ষীদয় মারমা পালিয়ে গেছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিলাইছড়িতে ২ জনকে কুপিয়ে হত্যা, আহতদের অবস্থাও আশঙ্কাজনক

আপডেট সময় : ১১:৩২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯