ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, কনস্টেবল নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 
কুমিল্লায় পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নুর হোসেন (৪২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এক এএসআইসহ আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন লক্ষ্মীপুর জেলা সদরের ওয়াহেদপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাইক্রোবাসযোগে টহল ডিউটি পালন করছিল সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল। এ সময় পেছন দিক থেকে পুলিশের ব্যবহৃত ওই মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল নুর হোসেন নিহত হন। এ সময় সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এএসআই মহসিন (৩৮), কনস্টেবল ইসমাইল হোসেন (৩৩) ও মাইক্রোবাস চালক এরশাদ (৩৫) গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহত কনস্টেবল নুর হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আর আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, কনস্টেবল নিহত

আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯