ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চার প্রশাসনিক কর্মকর্তাসহ স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্ত্রীদের অবৈধ সম্পদের খোঁজ নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৭ নভেম্বর দুদক পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত পৃথক নোটিশ তাদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে। যেখানে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. শামসুল আলমের নেতৃত্বে একটি টিম তাদের অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করছেন। দুদকের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যাদের নামে সম্পদ বিবরণী নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট শহীদ আবু নাসের বিশেষায়িত হাসাপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান ও তার স্ত্রী শামীমা নার্গিস, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার উচ্চমান সহকারী মো. রেজাউল ইসলাম ও তার স্ত্রী মিসেস রুনা খানম, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আলীমুজ্জামান ও তার স্ত্রী মিসেস রওনক জাহান শাহীন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হিসাবরক্ষক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী ফরিদা আক্তার, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার প্রধান সহকারী মো. খায়রুল আলম ও তার স্ত্রী দিলারা আলম সুমি, স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও তার স্ত্রী পারভীন আক্তার, স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন-২) মো. কবির আহমেদ চৌধুরী ও তার স্ত্রী রুবিনা শিরিন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী ফারজানা হোসাইন, স্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রধান (মহাপরিচালক দফতর) মো. জোবায়ের হোসেন ও তার স্ত্রী শাহানা সুলতানা এবং সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী এম কে আশেক নওয়াজ ও তার স্ত্রী মোছা. নিলুফা ইয়াসমিন।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয় বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, নির্ভরশীল ব্যক্তির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বাস্থ্য অধিদফতরের ১০ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

আপডেট সময় : ১০:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯