ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিজারের সময় ভুয়া ডাক্তারের পলাতক, প্রসূতির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর সদরের ইসলামিক হাসপাতাল নামের একটি প্রাইভেট ক্লিনিকে এক প্রসূতি মায়ের সিজার করার সময় রোগীকে ফেলে পালালেন সাদ্দাম হোসেন নিবির নামের কথিত ডাক্তার। এ সময় রোগীর স্বজনদের চিৎকারে স্থানীয়রা এসে খোঁজ করে ওই ডাক্তারকে আটক করলেও ক্লিনিকের মালিক বাবলু হোসেন ও সেখানকার সকল স্টাফ পালিয়ে যায়। পরে স্থানীয়রা রোগীকে মুমূর্ষু অবস্থায় পাবনা মেডিক্যালে পাঠালে রাত সাড়ে ৯টায় প্রসূতি তাসলিমা খাতুন (২৫) মারা যায়।

নিহত প্রসূতি তাসলিমা খাতুন উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগারা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ও একই গ্রামের কৃষক মজনুর রহমানের মেয়ে। তবে ওই প্রসূতির জন্ম দেওয়া মেয়ে শিশুটি বেঁচে আছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রসব বেদনা নিয়ে প্রসূতি তাসলিমাকে তার স্বজনরা পৌর শহরের পূর্বের অর্পণ সিনেমা হলের সামনে ইসলামিক হাসপাতাল নামের ক্লিনিকে ভর্তি করেন। ভর্তি করার পরে ওই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায় রাতেই প্রসূতির সিজার করতে হবে ডাক্তার বাইরে আছেন সন্ধায় চলে আসবেন। সন্ধ্যার পরে কথিত ডাক্তার নিবির আসলে ক্লিনিকে আসলে রোগীর অপারেশন শুরু করেন তিনি।

অপারেশনের এক পর্যায়ে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে সে সহ সকল স্টাফ রোগীকে ওটিতে ফেলে পালিয়ে যায়। পরে এই কথিত ডাক্তার নিরবের বিষয়ে জানা যায় সে আসলে কোনো ডাক্তারই না। পার্শ্ববর্তী নাটোর বনপাড়ায় নিজস্ব একটি ক্লিনিক পরিচালনা করেন তিনি। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই প্রতিষ্ঠানের মালিক বাবলুসহ সকল স্টাফ এখনো পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, কথিত ওই ভুয়া ডাক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। ক্লিনিক মালিক বাবলুকে আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিজারের সময় ভুয়া ডাক্তারের পলাতক, প্রসূতির মৃত্যু

আপডেট সময় : ১২:৪৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯