ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

শয্যাশায়ী অমিতাভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

বলিউড শাহেনশাহ, অমিতাভ বচ্চন, শয্যাশায়ী Bollywood Shahenshah, Amitabh Bachchan, Bed

বিনোদন ডেস্ক,
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন শয্যাশায়ী। চিকিৎসকরা তাকে বেড রেস্ট নিতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, তার চোট লেগেছে, তাই শুটিং এ যাওয়ার আগে এখন বিশ্রাম নেওয়া জরুরি।
নিজের ব্লগে শুয়ে থাকার ছবি পোস্ট করেছেন শাহেনশাহ। দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে টিভিতে ফুটবল ম্যাচ দেখছেন তিনি। লিখেছেন, বেশ কিছুক্ষণ ধরে শুয়ে আছেন, যাতে তাড়াতাড়ি এই সময়টা কেটে যায়, সেই চেষ্টা চলছে। এই সময়টা দারুণ, শরীরের জন্য না হলেও মনের জন্য। এখন তাই শরীরের কথা শুনছি।

শারীরিক নানা সমস্যায় আক্রান্ত অমিতাভ। এর আগে একবার ভক্তদের অভিনেতা বলেছিলেন, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। অভিনেতা বলেন, আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। মাত্র ২৫ শতাংশের উপর বেঁচে আছি।

শুধু তাই নয়, দীর্ঘ ৮ বছর ধরে তিনি যক্ষ্মা রোগেও আক্রান্ত ছিলেন বলে জানান ৭৬ বছরের এই অভিনেতা।
অসুস্থতার জন্য গেল শনিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারেননি অমিতাভ। গত আট বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। তবে গত এক মাস ধরেই বেশ অসুস্থ অমিতাভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল পেয়ে প্রথমে অমিতাভ জানান, তিনি যেতে পারবেন না। পরে অবশ্য জানান, আসবেন। কিন্তু শুক্রবার সকালে জানান, তিনি অপারগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শয্যাশায়ী অমিতাভ

আপডেট সময় : ১২:০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯