ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে পীরের পানি পড়া নিতে মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

পীরের পানি পড়া নিতে মানুষের ঢল নেমেছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। সুখিয়া ইউনিয়নের চর পলাশ গ্রামের মাঠে গতকাল এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, পীর আসার খবরে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ চর পলাশ মাঠে আসতে থাকেন। কেউ পানিভর্তি বোতল, কেউ বোতলে তেল নিয়ে সমবেত হন। বৃষ্টি উপেক্ষা করে হাজারো নারী-পুরুষের ভিড় জমে যায়। ছোট মঞ্চে দাঁড়িয়ে পীর কিছুক্ষণ ইসলামের আলোকে উপদেশ দেন। একপর্যায়ে সবাইকে বোতল উঁচু করে ধরতে বলেন। পরে মাইকে ফুঁক দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক এক করে বোতলে ফুঁক দেওয়া সম্ভব নয়, তাই মাইকে ফুঁক দিয়ে দেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ততদূরের মানুষকে ফুঁক দেওয়া পানি সংগ্রহ করতে বলেন পীর। এই পানি ও তেল বিভিন্ন রোগে কাজে লাগবে উল্লেখ করে পীর বলেন, ‘প্যারালাইসিস রোগীর শরীরে এই তেল মালিশ করলে ভালো হয়ে যাবে।’ সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু জানান, তিনি পীর নন, সাধারণ মানুষের মতই। তার নাম সবুজ। ময়মনসিংহের ভালুকায় তার বাড়ি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কিশোরগঞ্জে পীরের পানি পড়া নিতে মানুষের ঢল

আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯