ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

খাশোগির পর আরেক সাংবাদিককে হত্যা করেন সৌদি যুবরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

খাশোগির পর আরেক সাংবাদিককে হত্যা করেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক;
সৌদি আরব আরও একজন ভিন্ন মতাবলম্বী সাংবাদিককে পুলিশ হেফাজতে হত্যা করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের পক্ষ থেকে সরবরাহ করা তথ্যের সাহায্যে ওই সাংবাদিককে আটক করে সৌদি সরকার।
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেট্রো এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালের মার্চ মাসে ভিন্ন মতাবলম্বীর সাংবাদিক তুর্কি বিন আব্দুল আজিজ জাসেরকে আটক করা হয়। ব্রিটিশ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সাংবাদিক মানবাধিকার লঙ্ঘনে সৌদি সরকার ও রাজপরিবারের ভূমিকার কথা জাসের তার টুইটার অ্যাকাউন্টে তুলে ধরতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, টুইটারের একটি ফেইক আইডি থেকে জাসের সম্পর্কে তথ্য ফাঁস করে দেয়া হয় এবং ২০১৮ সালের নভেম্বর মাসে বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়।
ওই সূত্র বলছে, টুইটারের দুবাই অফিস থেকে সৌদি কর্তৃপক্ষ জাসের সম্পর্কে তথ্য পায় এবং এরপরই তাকে আটক করে। ওই সূত্রের তথ্য মতে, ভিন্ন মতাবলম্বী বা সমালোচকদের জন্য টুইটার এখন বিপজ্জনক ও অনিরাপদ একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিণত হয়েছে। সবাই এখন ঝুঁকি এবং চাপের মুখেই কথা বলেন। সৌদি আরবের নাগরিকদের টুইটার অ্যাকাউন্টের ওপরে গুপ্তচরবৃত্তি করা হয়। আমরা টুইটার ব্যবহারকারীরা এখন আর মোটেই নিরাপদ নই।
সূত্রটি জানিয়েছে, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাবেক উপদেষ্টা সাউদ আল-কাহতানি একটি সাইবার গুপ্তচর চক্র গড়ে তোলেন এবং তারাই টুইটারের দুবাই অফিসের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর কাহানিকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাশোগির পর আরেক সাংবাদিককে হত্যা করেন সৌদি যুবরাজ

আপডেট সময় : ১১:৩৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯