ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ২৯৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

প্রথম ম্যাচে সিরিজ জিতে সিরিজে এগিয়ে গেলেও বাংলাদেশ হেরেছে পরের দুই ম্যাচ। রবিবার শেষ টি-টোয়েন্টিতে ভারত ৩০ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে।

ভারতের মাটিতে বাংলাদেশের একটি ম্যাচ জয়ও অনেকের কাছে ছিল অভাবনীয়। সেদিক থেকে টি-টোয়েন্টি সিরিজ খারাপ কাটেনি খর্ব শক্তির দলটির। কিন্তু সুযোগ ছিল যে সিরিজ জয়ের। নিজেদের ব্যর্থতায় তা হারানোই মাহমুদউল্লাহকে পোড়াচ্ছে।

শেষ ম্যাচে নাগপুরে ১৭৫ রান তাড়ায় এক পর্যায়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ মিঠুনের ৯৮ রানের জুটিতে উজ্জ্বল হয়েছিল বাংলাদেশের আশা। কিন্তু এই জুটি ভাঙার পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

নাঈম ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। নিয়মিত উইকেট হারিয়ে ২ উইকেটে ১১০ রান থেকে বাংলাদেশের রান হয়ে যায় ৮ উইকেটে ১৩৫।

নাঈম ও মিঠুন (২৭) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। তিনজন ব্যাটসম্যান ফিরেছেন প্রথম বলেই আউট হয়ে। ম্যাচ শেষে মাহমুদউল্লাহর আফসোস হাত থেকে সুযোগ ফেলে দেওয়ায়।

‘ব্যাটিংয়ে সুযোগ ছিল আমাদের। নাঈম ও মিঠুন যেভাবে ব্যাট করছিল, সেটি ছিল অবিশ্বাস্য। কিন্তু মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে আমরা ছিটকে গেছি। একটা পর্যায়ে ৩০ বলে ৪৯ রান প্রয়োজন ছিল আমাদের। কিন্তু আমরা সেই সুযোগ হারিয়েছি।’

‘সিরিজে ছেলেরা যেভাবে লড়েছে, সেটি ছিল দারুণ। কিন্তু আমাদের সুযোগ ছিল সিরিজ জয়ের। প্রথম ম্যাচে জয়ের পর আমরা দুটি সুযোগ পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি সেই সুযোগ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

আপডেট সময় : ১০:২৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯