ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আ’লীগ কার্যালয়ে নিয়মিত জুয়ার আসর, গ্রেফতার ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো

আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ম করেই জুয়ার আসর বসছিল কিছুদিন ধরে। এলাকার মানুষ পুলিশকেও জানিয়েছিল কয়েকবার। কিন্তু পুলিশ তাতে গা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ফোনে জানান রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

কর্মকর্তাদের নির্দেশ পেয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালান শনিবার রাতে। জুয়া খেলার উপকরণসহ সাত জুয়ারিকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। অভিযানের সময় পালিয়ে যায় আরও তিনজন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয়ে ক্যসিনো জুয়া খেলা চলছিল।

এর আগে এ নিয়ে এলাকাবাসীর মাঝে মাঝে ক্ষোভ থাকলেও বন্ধ হয়নি জুয়া। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ অভিযান চালায় জুয়ার আসরে।

জুয়া খেলার সামগ্রীসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তবে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাজাহান আলী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন কাশিয়াডাঙ্গা থানার এসআই মোকবুল হোসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতে মোট আটজনের নামে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীতে আ’লীগ কার্যালয়ে নিয়মিত জুয়ার আসর, গ্রেফতার ৭

আপডেট সময় : ০৯:৫৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯