ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

টেকনাফ(কক্সবাজার :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় চার নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। এতে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার।

বৃহস্পতিবার মোহাম্মদ আশরাফুল আফসার স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে জেলা প্রশাসনের কাছ থেকে একটি জরুরি বার্তা পেয়ে নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, টেকনাফ থেকে কোনো ধরনের পর্যটকবাহী জাহাজ, জলযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে সর্তকতার জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজসহ জলযান চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্বীপে হাজারের অধিক পর্যটক আটকা পড়েছেন, তাদের খোঁজ খবর রাখা হচ্ছে। পরিস্থিতি ভালো হলে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী কোনো জাহাজ ছেড়ে যায়নি। এছাড়া কোনো নৌযান চলাচল করতে দেখা যায়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। ফলে দ্বীপ ভ্রমণে যাওয়া পর্যটকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তবে আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক

আপডেট সময় : ০৭:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯