ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অস্ত্র ঠেকিয়ে ১৫ বছরের কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ;

অনলাইন ডেস্ক; 
যশোর শহরে ১৫ বছরের এক কিশোরী অপহরণের পর গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গেল শুক্রবার রাতে শহরের হুশতলা এলাকা থেকে অপহরণের পর তাকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে বলে দাবি ওই কিশোরীর।
নির্যাতনের শিকার ওই কিশোরীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী জানায়, শুক্রবার রাত নয়টার দিকে শহরের বকচর এলাকা থেকে রিকশায় করে সে মনিহার বাসস্ট্যান্ডে যাচ্ছিল। র‌্যাব অফিসের সামনে আসলে একটি মাইক্রোবাস এসে রিকশার গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে ছয় যুবক তাকে ধর্ষণ করে। এদের মধ্যে ভাগ্নে মামুন ও হৃদয়কে চিনতে পেরেছে সে।
হাসপাতালের চিকিৎসক হালিমা-তুজ জোহরা জানান, ভিকটিমের ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ভিকটিম পরিচয় গোপন করে হাসপাতালে ভর্তি হয়েছে। পরে তার মা তাকে শনাক্ত করেছে। কিন্তু ভিকটিম মায়ের সঙ্গে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছে। ধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা তদন্ত করছি। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অস্ত্র ঠেকিয়ে ১৫ বছরের কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

আপডেট সময় : ০৭:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯