ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলো জাতীয় ফুটবল দল!  

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ২৮৫ বার পড়া হয়েছে

ক্রিয়া প্রতিবেদক; আসন্ন কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ও এশিয়ান কাপের ম্যাচ খেলতে গতকাল রাতে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু ফুটবলারদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১) হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার এক ঘণ্টা পর আবার জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত এই প্রসঙ্গে জানান, ‘গতকাল (রোববার) আমাদের ফ্লাইটের সময় ছিলো সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২ ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টার দিকে ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর ধুপ করে শব্দ হয়ে, বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘তখন পাইলট ঘোষণা দেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং পুনরায় ঢাকায় ফিরে যাওয়া হচ্ছে। এ ঘোষণার পরপরই বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটবলাররা অনেকে ভয় পেয়ে যান। দোয়া-দরুদ পড়তে থাকেন। সাধারণ যাত্রীদের অনেকে ছোটাছুটি করতে থাকেন। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।’

পরে ফুটবলারদের উত্তরার প্লাটিনাম হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ (সোমবার) সকালে আবার তাদের এয়ারপোর্টে নেয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত ফ্লাইট নম্বর দেয়া হয়নি, তবে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সাড়ে ১০টায় তাদের নিয়ে ওমানের উদ্দেশে উড়াল দেবে নতুন ফ্লাইট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেলো জাতীয় ফুটবল দল!  

আপডেট সময় : ১১:৫৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯