ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বোরহানউদ্দিনে সংঘর্ষ: ‘মূলহোতা’ স্বপন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিনে সংঘর্ষ: ‘মূলহোতা’ স্বপন গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি |
ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক হ্যাকিং ও ধর্মীয় অবমাননামূলক পোস্ট দেয়া ইস্যুতে হামলা ও সংঘর্ষের মামলায় ভিডিও ফুটেজে সনাক্ত উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম সবুজের ভাই স্বপন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক।
জানা যায়, বোরহানউদ্দিন পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত জুবায়ের মাস্টারের ছেলে স্বপন ওই দিন হামলার নেতৃত্বে ছিলেন। ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে বলেও জানায় পুলিশ।
এর আগে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার হয় বিএনপি কর্মী মো. আরিফ হাওলাদার, মো. সজিব ও
আলামিন ( ২৫)। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয় ফেসবুক আইডির বিপ্লব চন্দ্র শুভ, হ্যাকিং অভিযুক্ত মো. ঈমন ও রাফসান ইসলাম শরীফ ওরফে শাকিল।
এ পর্যন্ত বোরহানউদ্দিনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৭ জন।
উল্লেখ্য, বোরহানউদ্দিনে সংখ্যালঘু পরিবারের ছেলে বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক হ্যাকিং করে ধর্মীয় কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ২০ অক্টোবর রোববার এর প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করে একটি চক্র। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হন।
পুলিশের ওপর হামলা মামলায় অজ্ঞাত ৪/৫ হাজার জনতাকে আসামি করা হয়। তবে ভিডিও ফুটেজ হামলাকারীদের নেতৃত্বে দিতে দেখা যায় ৪০ থেকে ৫০ জনকে। এদেরই চিহ্নিত করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বোরহানউদ্দিনে সংঘর্ষ: ‘মূলহোতা’ স্বপন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯