ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ধানমণ্ডির জোরা খুনের আসামি সুরভী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;  
রাজধানীর ধানমণ্ডির একটি বাড়িতে দুই নারীকে হত্যার ঘটনার মামলায় আসামি সুরভী আক্তার নাহিদাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে শেরেবাংলা থানা এলাকার নাক কান গলা (ইএনটি) অ্যান্ড হেড-নেক ক্যান্সার ফাউন্ডেশন হাসপাতাল ও ইন্সটিটিউটের সামনে থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী ভোলার কালুপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে রহিজল মিয়ার মেয়ে।

শেরেবাংলা নগর থানার এসআই মো. তহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার নাক কান গলা হাসপাতালের সামনে থেকে রিকশায় যাওয়ার সময় তাকে গ্রেফতার করি।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি যুগান্তরকে বলেন, হত্যার পর আমরা জানতে পারি ওই নারী এই এলাকায় আছে। রোববার অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাকে ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকাল ৪টার দিকে ধানমণ্ডির নজরুল ইন্সটিটিউটের পাশের ২৮ নম্বর রোডের (নতুন ১৫ নম্বর) ২১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দিতির (১৭) গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা চাকু দিয়ে গলা কেটে আফরোজা ও দিতিকে হত্যা করেছে। ফ্ল্যাটের আলমারি খোলা ছিল এবং জিনিসপত্র এলোমেলো পাওয়া যায়। এ ঘটনায় ধানমণ্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার (এসি) হাসিনুজ্জামান জানান, এ জোড়া খুনের ঘটনায় তারিমের পিএস বাচ্চু, বাসার কেয়ারটেকার বেলায়েত, ম্যানেজার প্রিন্স এবং স্থানীয় এক পান দোকানদারসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধানমণ্ডির জোরা খুনের আসামি সুরভী গ্রেফতার

আপডেট সময় : ১২:০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯