ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আদর্শের ভিন্নতা থাকলেও মিলেমিশে থাকতে হবে: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ রিপোর্টঃ 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, কারও আদর্শের সঙ্গে না মিললেই পিটিয়ে হত্যা করতে হবে? ভিন্ন আদর্শের হতেই পারে। জোর করে কাউকে আদর্শ শেখানো যায় না। সবাইকে মিলেমিশে থাকতে হবে।

শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মাদক, জঙ্গিবাদ ও র্যা গিংবিরোধী সমাবেশে’ তিনি এ কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার চার্জশিট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কয়েকদিন পরই চূড়ান্ত চার্জশিট জমা দেয়া হবে। সবকিছু চূড়ান্ত করেছি। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দেশে এলে এটা তাকে দেখিয়ে প্রকাশ করব।

তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা করলে পুলিশকে জানাতে হবে। আইন নিজের হাতে নেয়া যাবে না। ফাহাদ হত্যায় ২২ জনকে ধরলাম, এদের মধ্যে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকও আছে। তার পাশে আজ কেউ নেই।

জঙ্গিবাদ নির্মূল প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বোমা মেরে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার চিন্তা ভুল। ইসলাম তরবারির মাধ্যমে প্রতিষ্ঠা হয়নি। আমাদের রাসূলুল্লাহ (সা.) শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করেছেন। আমরা সবাই জঙ্গিবাদকে না বলে শান্তির বাংলাদেশ গড়ব।

ধানমণ্ডির জোড়া খুন প্রসঙ্গে তিনি বলেন, খুনের আসল রহস্য দ্রুত বের হবে। আমরা অনেক দূর এগিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, ডিএমপির ডিসি (সদর দফতর) আনিসুর রহমান, তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব বিজয় তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আদর্শের ভিন্নতা থাকলেও মিলেমিশে থাকতে হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১১:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯