ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

মুন্সীগঞ্জে আ’লীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন ডাকায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার কামারখাড়া বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু ও কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির বেপারীর গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে জগলুল হালদার ভুতু গ্রুপ খামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করে। একই সময়ে সেখানে ১ নং ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণার প্রতিবাদে পাল্টা মানববন্ধনের আয়োজন করেন আমির বেপারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টা কর্মসূচি দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কামারখাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুন্সীগঞ্জে আ’লীগের ২ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

আপডেট সময় : ০৩:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯