ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘ডাকাত’ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড প্রতিনিধি,
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তিন ডাকাতের পরিচয় জানা যায়নি।

র‌্যাবের দাবি ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে র‌্যাবের টহল দলের সঙ্গে আন্তঃজেলা ডাকাত দলের গুলি বিনিময় হয়। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, এর আগে গেল তিন জুন দিনগত রাত সাড়ে ১২ টার দিকে সীতাকুণ্ডের কুমিরা বাইপাসের কাজীপাড়া এলাকার ছোট কুমিরা সেতুর ওপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছিলেন। নিহত দুজনের মধ্যে একজনের বয়স ২২ থেকে ২৩ বছর এবং অন্যজনের বয়স ৩৭ থেকে ৩৮ বছর। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৩১টি গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা জব্দ করা হয়। র‌্যাবের দাবি, নিহত দুজন ঈদে ঘরমুখো মানুষের যানবাহনে ডাকাতি করছিল।

তবে আজকের আগে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গেল ২৩ অক্টোবর। উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন ওরফে কালু (২৬) নিহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। এ নিয়ে চলতি বছরে ছয় ডাকাত র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

সীতাকুণ্ড থানার এস আই রফিক আরটিভি অনলাইনকে বলেন, নিহত তিন ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘ডাকাত’ নিহত

আপডেট সময় : ০৯:১৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯