ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কমলগঞ্জে ট্রেনের নিচে পড়ে দুই পা হারালো কিশোর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯ ২৯৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দীন, কমলগঞ্জ ( মৌলভীবাজার) থেকেঃ চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের নীচে পড়ে দু পা হারালো বাইশ বছরের এক কিশোর যাত্রী।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জানুয়ারী) সকাল দশ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরন্যের ভিতরে।

পর্যটন এলাকায় নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ দু’পা হারানো গুরুতর আহত রাজনগর উপজেলার পশ্চিমকাস নিজগাঁও এলাকার জয়নাল আবেদীনের পুত্র সোহেল মিয়া (২২) কে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানা ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্রগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা জালালাবাদ লোকাল ট্রেনের যাত্রী ছিলেন সোহেল মিয়া। ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর প্রবেশ করার পর ট্রেনের প্রবেশ পথে বসে থাকা সোহেল মিয়া হঠাৎ করে ট্রেন থেকে ছিটকে পড়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে দু’ পা কাটা পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমি ও এসআই ইসমাইল হোসেন সিরাজী ঘটনাস্হল গিয়ে দুপুর ১ টায় গুরুতর আহত যুবককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি। তিনি আরো জানান, বর্তমানে আহতকে হাসপাতালের ওটিতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কমলগঞ্জে ট্রেনের নিচে পড়ে দুই পা হারালো কিশোর

আপডেট সময় : ০২:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯