ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

কারণ ছাড়াই অনুশীলনে অনুপস্থিত সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ৩০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

ভারত সফরের জন্য আগামী বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ অনুশীলনই করছেন না বাংলাদশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হলেও তিনি মাত্র একদিন অনুশীলন করেছেন। আসেননি সোমবারের অনুশীলনেও।

সাকিব আল হাসান ভারত সফরে যাবেন কি-না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছেন, তিনি হলফ করে বলতে পারেন সাকিবসহ কিছু ক্রিকেটার ভারত সফরে যাবেন না। বাংলাদেশ দলের অধিনায়ক অনুশীলনে না আসায় সেই সম্ভাবনার পালে আরও জোরালো ঢেউ লেগেছে।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি শুক্রবার প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। অথচ ওই দিন দলের অধিনায়ক এবং বাংলাদেশের সেরা স্পিন ভরসা সাকিব অনুশীলনে ছিলেন না। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর থেকে তিনি ছুটি নিয়েছিলেন বলে জানা যায়। ধর্মঘট প্রত্যাহার করে খেলায় ফেরা অন্য ক্রিকেটাররা অনুশীলনে আসলেও সাকিব ক্যাম্পে যোগ না দেওয়ায় বিভিন্ন গুঞ্জন ওঠে।

তবে শনিবারের অনুশীলনে যোগ দেন সাকিব। তবে তারটা অর্ধ-বেলার অনুশীলন ছিল বলে জানা যায়। এদিন অবশ্য প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় অধিনায়ককে। তবে রোববারের অনুশীলন আবার মিস করেন দলের সিনিয়র এই ক্রিকেটার। সাকিব রোববার অনুশীলন না করে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তাদের একটি অনুষ্ঠানে যোগ দেন।

এরপর সোমবারও অনুশীলনে আসেননি দেশসেরা এই তারকা ক্রিকেটার। খেলেননি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এর আগে প্রথমদিন সাকিবের অনুশীলন না করা নিয়ে জানা যায়, তিনি অসুস্থ ছিলেন। তবে রোববার তার অনুশীলন না করার বিষয়ে কারণ দর্শাতে বলেছে বোর্ড। সোমবার মিরপুরে ক্রিকেটারদের অনুশীলন দেখতে আসেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব বোর্ডকে তার না থাকার বিষয়ে কিছু বলেছেন কি-না জানতে চান পাপন। ধর্মঘট প্রত্যাহারের পর একটি টেলিকো কোম্পানির সঙ্গে সাকিব চুক্তি করায় বোর্ডের সঙ্গে তার সম্পর্ক উল্টো রথে চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কারণ ছাড়াই অনুশীলনে অনুপস্থিত সাকিব

আপডেট সময় : ১০:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯