ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯ ২৯৪ বার পড়া হয়েছে

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি মেস থেকে ফিরোজ আহমেদ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড় এলাকার ‘রাজু ছাত্রাবাস’ নামের ওই মেস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ফিরোজ আহমেদ (২১) বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। ফিরোজ মেসটির ওই কক্ষে একাই থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সোমবার সন্ধ্যার দিকে ফিরোজের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মেস মালিক পুলিশে খবর দেয়। এরপর পুলিশ রুমের ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা ফিরোজের লাশ উদ্ধার করে।

গনিত বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে ফিরোজদের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। সবাই পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করলেও ফিরোজ প্রবেশপত্রও সংগ্রহ করেননি। ফলাফলের দিক দিয়ে ক্লাসে ফিরোজের মেধাক্রম দ্বিতীয়।

নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান জানান, রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯