ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ড্রেসিংরুমে ফিরে প্যাড পরেই গ্যালারিতে উঠে দর্শককে শাসালেন মুশফিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা

বাংলাদেশের ক্রিকেটে যেন শনির দশা লেগেছে। একের পর এক দুর্ঘটনা যেন তাড়া করে বেড়াচ্ছে। ক্রিকেটারদের আন্দোলন, বোর্ডের কঠোর অবস্থান, নিয়ম না মেনে সাকিবের গ্রামীণফোনের সঙ্গে চুক্তিতে যাওয়া- এর সঙ্গে যোগ হলো আজ (রোববার) প্রস্তুতি ম্যাচ চলাকালীন মুশফিকুর রহীমের অস্বাভাবিক আচরণ।

এমনিতে বিনয়ী, নম্র ও স্বল্পভাষী মুশফিক বেশিরভাগ সময় হাঁটেন মাথা নিচু করেই। আজও প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে ৩ বলে ৪ রান করে আউট হয়ে ওভাবেই ফিরছিলেন ড্রেসিংরুমের উদ্দেশ্যে। প্যাভিলিয়নের কাছাকাছি আসতেই এক সমর্থক উড়ো মন্তব্য করে বসেন মুশফিকের উদ্দেশ্যে।

ড্রেসিংরুমে ফিরে শুধু ব্যাট ও হেলমেট রেখে প্রাচীর টপকে মুশফিক উঠে পড়েন গ্র্যান্ড স্ট্যান্ডে এবং শাসিয়েছেন ইমরান হোসেন নামের সেই দর্শককে। গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা আশপাশের লোকজন বলছেন, ইমরান কটূক্তি করেছিলেন মুশফিককে উদ্দেশ্য করে। তবে ইমরান তা অস্বীকার করেছেন।

সেই দর্শকের দাবি, আমি বলেছিলাম মাথা নিচু করে সাজঘরে ফিরছেন কেন? মাথা উঁচু করে যান। এটাই কটূক্তি ধরে মুশফিক ভাই আমাকে শাসিয়েছেন। আমি তাকে কোনো কটূক্তি করিনি।

অপ্রীতিকর এই ঘটনার জন্ম দেয়া ইমরানকে অবশ্য মুশফিক নিজেই বাঁচিয়েছেন। প্রথমে মেজাজ হারালেও ইমরানকে ছেড়ে দিতে বলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই। এর খানেক পর ছেড়ে দেয়া হয় তাকে। তবে তাকে আর মাঠে বসে খেলা দেখতে দেয়া হয়নি। তাকে মাঠ থেকে বের করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ড্রেসিংরুমে ফিরে প্যাড পরেই গ্যালারিতে উঠে দর্শককে শাসালেন মুশফিক

আপডেট সময় : ০৯:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯