ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পংকজ দেবনাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ৩৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 
ক্যাসিনো ব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারকে অব্যাহতির একদিন পরেই সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আওয়ামী লীগের একজন সম্পাদকমণ্ডলীর সদস্য বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা আগামী সম্মেলনের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দলীয় সভানেত্রীকে এই নির্দেশ এরই মধ্যে পংকজ দেবনাথকে জানিয়ে দিয়েছেন আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিষয়টি জানতে পংকজ দেবনাথকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এটা গণমাধ্যমে বলার মতো কোন ঘটনা না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পংকজকে সংগঠনের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। আপা (শেখ হাসিনা) আমাদের সাধারণ সম্পাদক মারফত এই তথ্য তাকে জানিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। তাকে এ সিদ্ধান্ত জানানোও হয়েছে।

দশম জাতীয় নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছে দুইবার। ২০০৩ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাধারণ সম্পাদক হয়েছিলেন পংকজ নাথ। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সম্মেলনে প্রথমবারের মতো সভাপতি হয়েছিলেন মোল্লা আবু কাওছার। সংগঠনটির তৃতীয় সম্মেলন আগামী ১৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পংকজ দেবনাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯