ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গাবতলীতে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ার গাবতলী উপজেলার নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক কর্মকর্তারা। রবিবার ইউনিয়ন কার্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকাসহ তাকে গ্রেফতারের পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান মানিক কয়েকদিন আগে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দিতে চায়। এসময় নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের জুনিয়র ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান তাকে জানায় ১৩ হাজার ১৩৪ টাকা দিতে হবে। এরমধ্যে সে ১৩৪ টাকার রশীদ পাবে। বাকি টাকা ঘুষ হিসেবে নেবে। এরপর রবিবার আবারো ভূমি অফিসে গেলে একই কথা জানালে মানিক টাকা দিয়ে খাজনা জমা করতে থাকে। এরইমধ্যে কোন এক ঘটনায় ওই এলাকায় তদন্তের কাজে যায় দুদক কর্মকর্তারা। ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়।

দুদক সমন্বিত বগুড়া কার্যালয়ের উপ পরিচালক মনিরুজ্জামান জানান, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি কর্মকর্তা এলাকার সাধারণ কৃষকের কাছ থেকে খাজনা নিলেও কম টাকার রশিদ (দাখিলা) কেটে দেন। এমন সংবাদের ভিক্তিতে এলাকায় অনুসন্ধান করাকালে এঘটনা পাওয়া যায়। এলাকার একাধিক ভুক্তভোগী কৃষকের স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাবতলীতে ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯