ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

লাইসেন্স ছাড়া ব্যবসা, মামা হালিমকে ৫ লাখ টাকা জ‌রিমানা‌

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈ‌রি, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্নাকরা খাবার সংরক্ষণ এবং বি‌ক্রির জন্য বাসি খাবার ‌রাখায় কলাবাগানের মামা হালিমকে পাঁচ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

একই সঙ্গে প্র‌তিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়। বৃহস্প‌তিবার রাজধানীর কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডু। প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন মোহা. কামরুল হাসান, নিরাপদ খাদ্য পরিদর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ফোর্স সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডু জানান, কলাবাগান লেক সার্কাস এলাকার মামা হালিম রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। প্র‌তিষ্ঠান‌টি বাসি খাবার পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ এবং ফ্রিজে কাঁচা ও রান্নাকরা মাংস একসঙ্গে রাখে‌ছে। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষ‌তিকর।

এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে। এসব অপরাধে মামা হালিমকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ও ৩৯ ধারা অনুযায়ী পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও রেস্টুরেন্টটি সিলগালা করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

লাইসেন্স ছাড়া ব্যবসা, মামা হালিমকে ৫ লাখ টাকা জ‌রিমানা‌

আপডেট সময় : ০১:০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯