ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নেত্রকোনায় নবীন লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজঃ 

নেত্রকোনা দুর্গাপুর উপজেলা নবীন লীগ সভাপতি গ্যারেজ মালিক কাউসার তালুকদারকে (২০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুর্গাপুর উপজেলার বাসিন্ধা ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমাম হোসেন আবু চাঁন, পরশ ও জুলহাস উদ্দিন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) মধ্যরাতে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দক্ষিণপাড়া মোড় এলাকায় প্রতিদিনের মতো নিজ গ্যারেজে বসেই কাজ করছিলেন কাউসার। এ সময় কয়েকজন মোটরসাইকেলে এসে মুখে গামছা বেঁধে কাউসারকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

কাউসারের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা কাউসারকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহে রেফার করেন। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নেত্রকোনায় নবীন লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯