ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০০ জন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ২১২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩০০ জন রোগী। গতকাল ১৩ অক্টোবর সকাল ৮টা থেকে আজ ১৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৮৬ জন ও ঢাকার বাইরে ২১৪ জন ভর্তি হন।

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ১২ অক্টোবর সকাল ৮টা থেকে আজ ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১০০ জন ও ঢাকার বাইরে ১৮৭ জনসহ সর্বমোট ২৮৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় পূর্ববর্তী ২৪ ঘণ্টার তুলনায় ঢাকায় ১৪ শতাংশ রোগী কমলেও ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার আজ (সোমবার) দুপুরে এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৪২৮ জন ও ঢাকার বাইরে ৭২৬ জনসহ বর্তমানে ১ হাজার ১৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে আজ ১৩ অক্টোবর পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯২ হাজার ১৬৬ জন। তাদের মধ্যে রাজধানীতে ৪৮ হাজার ১৮৪জন ও ঢাকার বাইরে ৪৩ হাজার ৯৮২ জন রয়েছেন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৭৭০জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৭ হাজার ৫৬৭ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৩ হাজার ২০৩ জন ছাড়া পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটির সর্বশেষ মোট ২৪২ জন সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত মানুষের মধ্যে ১৫১টি মৃত্যুর কারণ রিভিউ করে। তার মধ্যে ৯৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে অভিমত ব্যক্ত করেন ডেথ রিভিউ কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩০০ জন!

আপডেট সময় : ০১:০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯