ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সিএমএইচে ভর্তি মাশরাফির বাবা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ৩৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে তার অবস্থা তেমন সিরিয়াস নয়।

জানা গেছে, সন্ধ্যায় নড়াইলে নিজের বাড়িতে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসকদের খবর দেন। উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়ায় হয়। সেখান থেকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয় তাকে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডা. মশিয়ার রহমান বাবু বলেন, মাশরাফির বাবা বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বাড়িতে গিয়ে গোলাম মোর্তজা স্বপনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শঙ্কামুক্ত আছেন। তারপরও বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোরের সিএমএইচ এ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সিএমএইচে ভর্তি মাশরাফির বাবা 

আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯