ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গৌরীপুরে আনন্দ মুখর পরিবেশে শুভ বড়দিন পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ ৩০২ বার পড়া হয়েছে

মজিবুর,ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার (২৫ ডিসেম্বর) উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যীশু খ্রিস্টের জন্মদিন এবং খ্রিস্টান ধম্বালম্বীদের বড় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।

এ দিবসটিকে কেন্দ্র করে ওই দিন গৌরীপুর উপজেলার ৯টি গীর্জায় বাইবেল পাঠ, বিশেষ প্রার্থনার পাশাপাশি খ্রিস্ট বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় নানা আচার-অনুষ্ঠানের।

এছাড়া আলোকসজ্জা, কেক কাটা, প্রীতিভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটিকে উদযাপন করে খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় ১২শ মানুষ।
ওইদিন গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা এলাকায় উপজেলা কেন্দ্রিয় ব্যাপটিষ্ট চার্চে বড়দিন উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ, পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমন সম্পর্কে প্রচার, কেক কাটা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

প্রচারে অংশগ্রহন করেন এ ব্যাপটিষ্ট চার্চের সভাপতি পাষ্টার ডাঃ জজ বিশপ, সহসভাপতি মিকায়েল বিশপ, ইউলিয়াম বিশপ চক্রবর্তী ও মহিলা প্রতিনিধি মিসেস রুমা বিশপ। গৌরীপুর উপজেলায় বড়দিন উদযাপনে সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ ব্যাপটিষ্ট চার্চ পূর্ব ময়মনসিংহ জেলা হ্যালো শীপের সিনিয়র সহ-সভাপতি হিউবার্ড চক্রবর্তী।

হিউবার্ট চক্রবর্তী জানান, সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষনা করতে এ দিনে জন্ম গ্রহন করেছিলেন যিশু খ্রিস্ট। তাই দেশের অগ্রগতি, শান্তি ও সম্প্রীতির জন্য এই দিনে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৌরীপুরে আনন্দ মুখর পরিবেশে শুভ বড়দিন পালিত

আপডেট সময় : ১০:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮