ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

ইমরানের ভাষণের পর রক্তাক্ত কাশ্মীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করার পরদিন সেখানকার পরিস্থিতি পাল্টে গেছে। ইমরান খানের ভাষণের পর কাশ্মীরে বিক্ষোভের আশঙ্কায় ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে স্বাধীনতাকামী অন্তত ছয় কাশ্মীরির প্রাণহানি ঘটেছে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের ১২ মাইল উত্তরের গান্দেরবলে তিন কাশ্মীরি তরুণ নিহত হয়েছে। এছাড়া জম্মু এবং শ্রীনগরের মধ্যে সংযোগকারী মহাসড়কের বাটোটের কাছে পুলিশের তল্লাশি অভিযানের সময় আরো তিনজনের প্রাণহানি ঘটে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা-সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। এর পর থেকেই কাশ্মীরে কারফিউ অব্যাহত রয়েছে, মোতায়েন রয়েছে ৪০ হাজারের বেশি অতিরিক্ত সেনাসদস্য।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম ভাষণে দীর্ঘ এক বক্তৃতায় কাশ্মীর পরিস্থিতি তুলে ধরেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ওই ভাষণে কাশ্মীর থেকে কারফিউ উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে সতর্ক করে দেন পাক এই প্রধানমন্ত্রী। হাজার হাজার কাশ্মীরিকে গৃহবন্দি এবং গ্রেফতার করায় ভারতের নিন্দা জানান তিনি।

কাশ্মীরকে কেন্দ্র করে প্রতিবেশি ভারতের সঙ্গে সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলেও জাতিসংঘে সবাইকে সতর্ক করে দেন ইমরান খান। তিনি বলেন, এই যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বকে তার পরিণতি ভোগ করতে হবে।

পাক এই প্রধানমন্ত্রীর এমন ভাষণের পর শুক্রবার গভীর রাতেই হাজার হাজার কাশ্মীরে তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান এবং কাশ্মীরের স্বাধীনতা দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইমরানের ভাষণের পর রক্তাক্ত কাশ্মীর

আপডেট সময় : ১০:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯