ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গাড়িতে কনডম না রাখলে দিল্লিতে চালকদের জরিমানা! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে কনডম না রাখলে ট্রাফিক পুলিশ মোটা অঙ্কের জরিমানা করছে। ক্যাব চালকরাও বলছেন, কনডম গাড়িতে না রাখার কারণে মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে তাদের।

এক ক্যাব চালক ধর্মেন্দ্র দাবি করেন, জরুরি বক্সে কনডম না রাখার জেরে ট্রাফিক পুলিশ তাকে মোটা টাকা জরিমানা করেছে। তারপর থেকেই সে কথা ছড়াতে থাকে।

ক্যাবে কনডম রাখা বাধ্যতামূলক হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ার পর নারীরা যথেষ্ট ভয় পাচ্ছেন। যদিও সরকারি কর্মকর্তারা বলছেন, কোনো যাত্রীর যদি গুরুতর ক্ষত হয়, সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ করার জন্য ক্যাবে কনডম রাখার কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন, যতক্ষণ না যাত্রী হাসপাতালে পৌঁছে যাচ্ছেন, ততক্ষণ প্রাথমিক চিকিৎসা হিসেবে রক্তপাত বন্ধ করার জন্যই কনডম রাখার ব্যবস্থা।

যদিও মোটরযান আইনে এরকম কোনো নিয়ম নেই বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। কনডম না রাখার ফলে জরিমানা করাও হয়নি বলে দাবি করেছে ট্রাফিক পুলিশ।

এমনকি দিল্লির অনেক ট্রাফিক পুলিশ জানেন না যে, ক্যাবে কনডম রাখার বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি এ ব্যাপারে কোনো চালক তাদের কাছে জানতে চাইলে তারা সদুত্তর দিতে না পেরে হেসেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাড়িতে কনডম না রাখলে দিল্লিতে চালকদের জরিমানা! 

আপডেট সময় : ০৮:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯