ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি ছাত্রলীগ নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

তুচ্ছ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত এক সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতা। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রহমান আশিক ভোরের পাতার রাবি প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ঘটনাস্থলে উপস্থিত ডেইলি স্টারের রাবি প্রতিনিধি আরাফাত রহমান প্রতিবাদ করলে তাকেও দেখে নেয়ার হুমকি দেন ওই ছাত্রলীগ নেতারা।

অভিযুক্তরা হলেন- রাবি ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাশেম ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হক।

সাংবাদিক আব্দুর রহমান আশিক বলেন, বিষয়টি ইতোমধ্যেই আমি হল প্রাধ্যক্ষকে জানিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুর রহমান আশিক বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের আবাসিক শিক্ষার্থী। রাতে হঠাৎ রুমে নক করার শব্দ শুনে তিনি রুম খুলে দিলে ওই দুইজন রুমে ঢুকেন। তার রুমমেট কবে হল থেকে যাবে এটা জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেন, ‘আমি তো জানি না। উনি তো এখন ঘুমাচ্ছেন। আপনারা পরে এসে জেনে নিয়েন।’ এ সময় তারা আশিককে বলেন- ‘পরে আসব মানে, তুই চোখ নামিয়ে কথা বল, তোর চোখ তুলে নেব।’ পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরেক সাংবাদিক কি হয়েছে জানতে চাইলে, তুই-তোকারি করে তাকেও দেখে নেয়ার হুমকি দেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আরাফাত রহমান বলেন, আমি বিষয়টি জানতে চাইলে ছাত্রলীগ নেতা হাশেম আমাকে উদ্দেশ্য করে বাজেভাবে তুই-তুকারি করে কথা বলা শুরু করে। আমি কেন ওখানে গেছি, বলে পাল্টা প্রশ্ন করে। একপর্যায়ে সে ‘তোকে দেখে নেবো’, ‘যা করার করে নিস পারলে’ বলে মারতেও উদ্যত হয়। পরবর্তীতে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমি বিষয়টি শুনেছি। আমরা তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ইতোমধ্যেই আমি এই বিষয়ে অবগত হয়েছি। ছাত্রলীগের নামে এ ধরনের কাজ আমরা কখনোই সমর্থন করি না। আমি অতিদ্রুত এটার তদন্তের বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকের চোখ তুলে নেয়ার হুমকি ছাত্রলীগ নেতার

আপডেট সময় : ০৮:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯