ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বড় দুর্নীতি আড়াল করতে চুনোপুঁটি গ্রেফতার: আবদুল মালেক রতন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩৩ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন অভিযোগ করে বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের বড় দুর্নীতি আড়াল করতে কিছু চুনোপুঁটিকে গ্রেফতার করা হয়েছে। রাঘববোয়ালদের অনেকের নাম সংবাদমাধ্যমে এলেও কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমপি, মন্ত্রী, বড় বড় আমলা ও বড় নেতাদের সংশ্লিষ্টতার কথা প্রকাশ পেলেও সরকার এ বিষয়ে নীরব। এমন চলতে দিলে দেশের অর্থনীতি অবিলম্বেই বিকলাঙ্গ হয়ে পড়বে। এ থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও নতুন করে অবাধ, সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার জেএসডি কার্যালয়ে এক সভায় তিনি আরও বলেন, ক্যাসিনো, জুয়া, টেন্ডারবাজি, লুটপাটের মাধ্যমে শাসক দলের নেতা, পাতি নেতা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এ অবৈধ টাকা তারা ব্যাংকে জমা করেননি। ফলে ব্যাংকগুলো আজ তারল্যশূন্য হয়ে পড়েছে।

জেএসডির সিনিয়র সহসভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, মিজান উর রশিদ চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, মকবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক হাজি মো. আখতার হোসেন ভূূঁইয়া, নাজিম উদ্দিন শেখ প্রমুখ।

সভায় আগামী কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে বিভিন্ন জেলার প্রতিনিধি সম্মেলনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বড় দুর্নীতি আড়াল করতে চুনোপুঁটি গ্রেফতার: আবদুল মালেক রতন

আপডেট সময় : ১০:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯