ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে নতুন জোট গঠনের প্রস্তাব দিল ইরান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২৪৯ বার পড়া হয়েছে

পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নতুন জোট গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি ওই জোটের নাম দিয়েছেন ‘কোয়ালিশন অব হোপ’ বা ‘প্রত্যাশার জোট’।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম সাধারণ সভায় এ প্রস্তাব উত্থাপন করেন ইরানি প্রেসিডেন্ট।

হাসান রুহানি বলেন, আমি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ঘটনাবলীতে জড়িত সব দেশকে একটি জোট গঠনের আহ্বান জানাচ্ছি যার নাম হতে পারে ‘কোয়ালিশন অব হোপ’ বা ‘প্রত্যাশার জোট’। উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে এ জোটটি কার্যকরী ভূমিকা রাখবে বলে জানান তিনি।

জাতিসংঘ ভাষণে হাসান রুহানি দাবি করেন, ‘ইসরাইল যদি জঙ্গিদের সহায়তা না দিত, তাহলে বিশ্বজুড়ে কোনো সন্ত্রাসবাদ থাকত না। আর ইরান একমাত্র দেশ, যারা মধ্যপ্রাচ্যে শান্তি আনয়ন করছে।’

মধ্যপ্রাচ্য যুদ্ধ, রক্তপাত, আগ্রাসন, ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদের আগুনে জ্বলছে উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, এই আগুনের সবচেয়ে বড় শিকার হচ্ছে ফিলিস্তিনি জাতি। ফিলিস্তিনের স্বাধীকার আন্দোলন থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এই আগুন জ্বালানো হয়েছে।

এর আগে সৌদি তেলক্ষেত্রে হামলার জেরে ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হতে অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প এ আহ্বান জানান।

এ সময় ইরানকে ‘রক্তপিপাসু’ অ্যাখ্যা দিয়ে একতরফা কোনো ব্যবস্থা নেয়ার চেয়ে দেশটির বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেয়ার ডাক দিয়েছেন। তবে তার এ ডাকে জাতিসংঘ অধিবেশনে তেমন কোনো সাড়া দেখা যায়নি। সংকট নিরসনে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন ইউরোপীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জাতিসংঘে নতুন জোট গঠনের প্রস্তাব দিল ইরান

আপডেট সময় : ১০:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯